1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম  ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ প্রদান

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৪৬ বার

মাগুরার শ্রীপুরে গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীর মাঝে উপবৃত্তির অর্থ প্রদান করেছে ৮৭ ফাউন্ডেশন নামের সংগঠন ।
১২ এপ্রিল সোমবার বেলা ১১টায় খামারপাড়া হাইস্কুলের এস এস সি ৮৭ সালের পরীক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ৮৭ ফাউন্ডেশন (K.H.S) কর্তৃক খামার পাড়া মাধ্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে মাগুরা জেলার ০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন ছাত্র ছাত্রীর মধ‍্যে ২য় কিস্তির উপবৃত্তির ৩০ হাজার টাকা এবং ০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩জন ছাত্র ছাত্রীর মধ‍্যে ফরম পূরণের জন‍্য ১৩ হাজার টাকা এবং অকালে ঝরে যাওয়া ৮৭ ফাউন্ডেশনের জনৈক সদস্যর মেয়ের মাসিক ১ হাজার টাকা এবং ১জন অসুস্থ শিক্ষকের প্রতিমাসের চিকিৎসা ভাতা বাবদ ৩ হাজার টাকাসহ মোট ৪৭ হাজার নগদ টাকা প্রদান করা হয়েছে।

এ ছাড়াও ৮৭ ফাউন্ডেশনের ৩জন প্রবাসী আরো ৭/৮ জনের ছাত্র -ছাত্রীকে ফরম পূরণের জন্য ব্যক্তিগত ভাবে আর্থিক সাহায্য প্রদান করেন৷
খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮৭ ফাউন্ডেশনের অন্যতম সহসভাপতি অধ্যক্ষ মঈদুল ইসলাম, ৮৭ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ আতিয়ার রহমানসহ অন্যরা।

৮৭ ফাউন্ডেশনের ন্যায় দেশের অন্যান্য সরকারি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানও গরীব ও মেধাবী ছাত্র- ছাত্রীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা করছেন সচেতন শিক্ষানুরাগী মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net