1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় যন্ত্রদানব ট্রাক্টরে অতিষ্ঠ জনজীবন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় যন্ত্রদানব ট্রাক্টরে অতিষ্ঠ জনজীবন

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৬২ বার

কৃষি কাজের জন্য আমদানী এই যানটির দাপটে, অত্যাচারে অতিষ্ঠ গাইবান্ধার সর্বস্তরের মানুষ।উপজেলা আঞ্চলিক মহাসড়ক ও গ্রামীন সড়কে অবাধে ধাবিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ যন্ত্রদানব ট্রাক্টর। রাত দিন অপেক্ষা করে নদী থেকে বালু উত্তোলন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাটা, অবৈধ মাটি ও বালুর ব্যবসা, মালামাল পরিবহন সহ সব কাজেই দিনে, রাতে অবাধে এই কাঁকড়া নামের দানব সাদৃশ্য যানবাহন।

অথচ এই ট্রাক্টরের মালামাল পরিবহন বা সড়ক পথে চলাচলের কোন লাইসেন্স নেই। এমনকি এই চালকদেরও নেই কোন ড্রাইভিং লাইসেন্স। সাধারণত কম বয়সের অদক্ষ চালক যাদের কোন ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ নেই। অথচ তারাই সড়ক পথে তীব্র গতিতে এবং প্রচণ্ড শব্দে দাপটে চালিয়ে যাচ্ছে এসমস্ত যানবাহন।

ফলে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে অসহায় মানুষ এবং অকালে ঝড়ে পড়ছে অনেক প্রাণ।

এদিকে আইনকে অবজ্ঞা করে এই যানবাহনটি বিকট শব্দে দিনে এবং গভীর রাতেও এ জেলার শহরে ও গ্রামে চলাচল করে জনদুর্ভোগে পরিণত হয়েছে। এর বিকট শব্দে পরিবেশ ও শব্দ দূষণ হচ্ছে, এর ভয়ে পথচারী এবং অন্য যানবাহনদের সবসময় এক আতংক নিয়ে চলাচল করতে হচ্ছে।

শুধু তাই নয়, নদী থেকে অবৈধভাবে বালু তুলে এই ট্রাক্টর দিয়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধ পেরিয়ে পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রন বাঁধগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুমে বন্যার পানির তোড়ে অতিসহজেই বাঁধ ভেঙ্গে ভয়াবহ বন্যার শিকার হচ্ছে মানুষ। তদুপরি দ্রুতগতিতে এই ট্রাক্টরের অবাধ চলাচল করার কারণে গ্রাম এবং শহরের কাঁচা ও পাকা সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে বিপন্ন হচ্ছে মানুষ।

জনদূর্ভোগ নামের এই ট্রাক্টরের মালামাল পরিবহনে আইনগত বৈধতা না থাকলেও নির্বিঘ্নে দাপটেই চলছে এই যানবাহনটি। অথচ এর কারণেই দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে, সড়ক, বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, শব্দ দূষনে বিপন্ন, বিক্ষুব্ধ মানুষ। কিন্তুু দেখার কেউ নেই! অভিযোগ করেও এর কোনই লাভ নেই! কারণ পুলিশ, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলেই নিরব দর্শক!

এখনই এই দানব যন্ত্রটি মহসড়ক ও গ্রামীন সড়ক গুলোতে চলাচল বন্ধ না করলে ভবিয্যৎতে আরো বড় কোন দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন গাইবান্ধাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net