1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে বিধবার ঘরে আগুন খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে গেলেন উপজেলা নির্বাহী অফিসার। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

গুইমারাতে বিধবার ঘরে আগুন খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে গেলেন উপজেলা নির্বাহী অফিসার।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৪৬৯ বার

গুইমারা উপজেলা ডাক্তার টিলা গ্রামে আগুনে সর্বশান্ত করেদিল এক বিধবা নারীকে। বসতঘরসহ সব পুড়ে ছাই হয়ে গেছে তার। ৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানাযায় বাড়ীর পাশে কে বা কাহারা জঙ্গলে পাতায় আগুন লাগিয়ে দেয় আর সে অজানা আগুনে পুড়ে বিধবা বুড়ির সব ধ্বংস করে দেয়। আগুন লাগার সময় রানু বেগম বাড়িতে ছিলেন না। আগুন লাগার ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। তাৎক্ষণিক তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন এবং ফায়ার সার্ভিসের সাথে থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।এ সময় উপস্থিত ছিলেন গুইমারা ইউনিয়ন পরিষদের সদস্য জনার্ধন।

মাটিরাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে রানু বেগমের সব পুড়ে ছাই হয়ে গেছে। স্হানীয় মেম্বার জনার্ধন সেন জানিয়েছেন প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে বিধবা রানু বেগম খোলা আকাশের নিচে অবস্থান করছে। গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে উপস্থিত কম্বলসহ ত্রান সামগ্রী দেওয়া হয়েছে এবং খুব দ্রুত উপজেলা বাস্তবায়ন অফিস থেকে ঘর নির্মানের জন্য ২ বান্ডিল টিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net