ঢাকা   ১০:৩১:৫৮ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না

চলে গেলেন রুপালি পর্দার জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম

বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৭৭৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চলে গেলেন রুপালি পর্দার জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির শোক।
মিষ্টি মেয়ে কিংবদন্তি সারাহ বেগম কবরীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই, চলে গেলেন চলচিত্র অঙ্গনের আরেকজন কিংবদন্তি চিত্রনায়ক ওয়াসিম। শনিবার রাত ১২ টা ৪০ মিনিটে শাহাবুদ্দিন মেডিকেল কলেজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।

নেতৃবৃন্দ শোকবিবৃতিতে বলেন, রুপালি পর্দার সুপারস্টার ওয়াসিম ১৯৫০ সালের ২৩ শে মার্চ জন্মগ্রহণ করেন।তিনি চলচিত্রের অ্যাকশন, ফোক ফ্যান্টাসির নায়ক হিসেবে তুমুল জনপ্রিয় ছিলেন।তার অভিনীত উল্লেখযোগ্য চলচিত্র হল রাজমহল, চন্দনদ্বীপের রাজকন্যা, দি রেইন।জনপ্রিয় এই নায়ক দেড়শ এর মত ছবিতে অভিনয় করে কোটি কোটি দর্শকের হৃদয় জয় করেছেন।

নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের গভীর সমবেদনা জানান।অনুরূপ শোক বিবৃতি দিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি