1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে শশুর বাড়িতে নববধুকে হত্যার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নাঙ্গলকোটে শশুর বাড়িতে নববধুকে হত্যার অভিযোগ

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৮৯ বার

কুমিল্লার নাঙ্গলকোটে হাতের মেহেদি রঙ মুছে যাওয়ার আগেই প্রাণ দিতে হয়েছে আছমা আক্তার জেরিন নামে এক নববধূকে। পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন ওই তরুণীকে মারধর করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে।

এ ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সাতবাড়িয়া গ্রামের নুর আফজাল মোল্লা সাজুর মেয়ে আছমা আক্তার জেরিনের (১৮) সাথে একই গ্রামের সিরাজ মজুমদারের ছেলে নাজমুল মজুমদারের চার মাস আগে বিয়ে হয়। তারা দু’জনে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকে জেরিনকে মেনে নিতে পারেননি তাঁর শ্বশুর বাড়ির লোকজন। বিয়ের দু’ মাস পর নাজমুল সৌদি আরবে চলে যাওয়ার পর থেকে তাঁর ওপর নির্যাতন করে আসছিল স্বামীর পরিবারের লোকজন।

সোমবার রাতে জেরিন তার শ্বশুর বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করছিল। এ সময় জেরিনের বড় ভাই আতিক প্রবাস থেকে কল করলে কাজ রেখে ভাইয়ের সাথে কথা বলতে ঘরে চলে যান। এতে জেরিনের শ্বশুর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে ঘরে ঢুকে তাকে গলা টিপে ধরে মারধর করলে ঘটনাস্থলেই জেরিনের মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net