ঢাকা   ১২:৪৭:৫৬ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফুড পান্ডার সেই রাইডারকে মারার অপরাধী মন্ত্রীর পিএস গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৭৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফুড পান্ডার সেই রাইডারকে মারার অপরাধী মন্ত্রীর পিএস গ্রেপ্তার করেছে পুলিশ। সাভারের বনপুকুল এলাকায় ফুডপান্ডার এক রাইডারকে বেধড়ক মারধরের ঘটনা ঘটিয়েছিলেন । মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মার্ধ্যমে ছড়িয়ে পরলে পুলিশ প্রশাসন দেখার সাথে সাথেই মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং সাভার থানার ওসি এ এফ এম সায়েদকে নির্দেশনা দেয় এই বিষয়ে তড়িৎ ব্যবস্থা গ্রহন করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে।

এ দিকে পুলিশের একাধিক সূত্র এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন, গ্রেপ্তারকৃত ব্যাক্তি সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পিএ ছিলেন। নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে তাকে সম্প্রতি বরখাস্ত করা হয়েছিলো। সুজন পিএ থাকাকালীন প্রতিমন্ত্রীর ছায়াসঙ্গী ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাভার থানার ওসি এএফএম সায়েদ এ বিষয়ে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করেন।

দ্রূততম সময়ে তিনি একজন কর্মকর্তার নেতৃত্বে একটি টিমকে দায়িত্ব প্রদান করে এই বিষয়ে ব্যবস্থা নিতে। উক্ত টিম তাৎক্ষনিক ও প্রাথমিক তদন্তে জানতে পারে, ফুড পান্ডার উক্ত কর্মচারী অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অর্ডারকৃত খাদ্য পৌঁছে দিতে এসেছিলেন।

পরে অভিযুক্ত ব্যক্তি শাহিদুর রহমান সুজন তাকে বাড়ির উপরে গিয়ে প্যাকেটটি দিয়ে আসতে বলে। কিন্তু, ফুডপান্ডার কর্মচারী তার সাইকেল চুরি যেতে পারে এই ভয়ে অভিযুক্তকে বাড়ির নিচ থেকে অর্ডারকৃত খাবারের প্যাকেটটি সংগ্রহ করার অুনরোধ করে। অভিযুক্ত ব্যক্তি রেগে গিয়ে নীচে নেমে তাকে বেধরড়ক মারপিট করতে থাকে। এই ভিডিওতে ফুডপান্ডার কর্মচারীর গায়ে আরো একজনকে হাত তুলতে দেখা যায়।

প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত সুজনকে ১৭ এপ্রিল শনিবার বনপুকুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি