ঢাকা   ০৪:৫৪:৪৪ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

বন্ধ হচ্ছে না, উল্টো সময় বাড়ল বইমেলার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৪৯৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সিনিয়র করেসপন্ডেন্টঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের কঠোর নির্দেশনার পরও বন্ধ হচ্ছে না বইমেলা। উল্টো মেলা চলার প্রতিদিনের সময়সীমা আরও দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে।

মেলা শুরুর পর থেকে আগের নিয়মে প্রতিদিন মেলা ৬ ঘণ্টা করে চলছিল। কিন্তু করোনার প্রকোপ বাড়তে থাকায় মেলার সময়সীমা বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করা হয়।

রোববার (৪ এপ্রিল) সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মেলার সময়সীমা ৫ ঘণ্টা করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলা চলবে দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সময়স সময় বাড়ল মেলার। এর আগের ঘোষণা অনুযায়ী প্রতিদিন সাড়ে তিন ঘণ্টা করে চলছিল বইমেলা। এবার সেই সময় বেড়ে হলো পাঁচ ঘণ্টা।

প্রজ্ঞাপনের বলা হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যামান পরিস্থিতি এবং সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২১ এর কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং জনসমাবেশের ঝুঁকিপূর্ণ যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্যও নির্দেশনা প্রদান করা হলো।

এর আগে ৩১ মার্চ বইমেলার সময়সূচি পরিবর্তন করা হয়। কর্তৃপক্ষের ওই ঘোষণা অনুযায়ী, বইমেলা শুরু হচ্ছিল বিকাল তিনটায়। চলছিল সন্ধ্যা ছয়টা ৩০ মিনিট পর্যন্ত।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ১৮ দফা নির্দেশনার ভিত্তিতে অমর একুশে বইমেলার সময় কমানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি