1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ, স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

বাগেরহাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ, স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৪৬ বার

২য় পর্যায়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনগনকে মাস্ক পরিধঅনে উৎসাহিত করতে বাগেরহাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাস্ক বিতরণ করা হচ্ছে।এর পাশাপাশি স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া তাসনিমের নেতৃত্বে বাগেরহাট সদর উপজেলার দড়াটানা সেতু টোল প্লাজা ও কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় সাইনবোর্ড বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চার জনকে এক হাজার একশ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া তাসনিম। এছাড়া জেলা প্রশাসনের আরও ৩টি ভ্রাম্যমান টিম সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, করোনার শুরু থেকেই আমরা জনসাধারণকে সচেতন করতে লিফলেট এবং মাস্ক বিতরণ করে আসছি। স্বাস্থ্য বিধি মান্য করতে ভ্রাম্যমান আদালত চলমান ছিল। ২৬ মার্চ থেকে এসব কার্যক্রম আরও জোরালো করা হয়েছে। বর্তমানে প্রতিদিন আমাদের ৪টি ভ্রাম্যমান টিম মাঠে কাজ করছে। করোনা প্রকোপ শেষ না হওয়া পযন্ত আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net