ঢাকা   ০৮:২১:৫৫ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ 

বিদ্যুৎ বিল নিয়ে ঝগড়ায় ভাইয়ের হাতে ভাই নিহত

মনিরুজ্জামান ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৪১৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোলার,বোরহানউদ্দিনে বিদ্যুৎ বিল নিয়ে ঝগড়ার ঘটনায় ভাইয়ের হাতে ভাই নিহত হয়েছে। উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার আহত মো. আইয়ূব আলী মারা যান।নিহত আইয়ূব আলী মনিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানায়, আব্দুল মান্নান টবগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার সকালে ছেলে মোঃ আইয়ূব আলীর সঙ্গে বিদ্যুৎ বিল পরিশোধকে কেন্দ্র করে মেজো ভাই মো. বাবলুর ঝগড়া বাধে। এ ঘটনায় পরিস্থিতি উপ্তত্ত হয়ে যায়।এক পর্যায়ে বাবলু লাঠি দিয়ে আইয়ূব আলীর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে আনেন। অবস্থা অবনতি হলে তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে শুক্রবার সকালে আইয়ূব আলী মারা যান।

বোরহানউ‌দ্দিন থানার অফিসার ইনচার্জ (ও‌সি ) মাজহারুল আ‌মিন জানান, পরিবার থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি