ঢাকা   ০৭:০২:১৩ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

মান্দায় মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কাজী কামাল হোসেন,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৩৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁর মান্দায় মাদকসেবী ও মাদক কারবারিদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে জেলায় মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন নাগরিক সমাজের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তুহিন আল মামুন, আব্দুল আলীম, হারুন অর রশিদ, সাবেক ইউপি সদস্য আমিন, আবু সুফিয়ান, আনিছুর রহমান মাস্টার, শহিদুল ইসলাম চিতল প্রমূখ।

ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সুমন বলেন, সরকার যখন সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন তখন মান্দার ভারশোঁ ইউনিয়নে মাদকের অবাধ বিস্তার লাভ করেছে। আর একাজে বাধা দেওয়াই ইউনিয়নের কতক চিহ্নিত মাদক কারবারি ও মাদকসেবী আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। আমি এসব অপপ্রচারের তিব্র প্রতিবাদ জানাই।

তিনি বলেন, আমি ইউএনও মহোদয়ের মাধ্যমে জেলা প্রসাশক এবং ওসি মহোদয়ের মাধ্যমে এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন অন্যথায় আমি কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি