1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেহেদীর রং মোছার আগেই নববধূর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই 

মেহেদীর রং মোছার আগেই নববধূর আত্মহত্যা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৫৪৪ বার

অনেক স্বপ্ন নিয়ে ঘর বেঁধে ছিলেন সাথী মন্ডল (১৮)। কিন্তু হাতের মেহেদীর রং মোছার আগেই স্বামী সুশেন মন্ডলের (২৬) পরকীয়ার কারণে সেই ঘরে প্রাণ গেল তার। বাগেরহাট জেলার, চিতলমারী থানা পুলিশ প্রত্যান্ত গ্রামাঞ্চল অশোকনগর এলাকার স্বামীর বসত ঘর থেকে নববধূ সাথি মন্ডলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন। পরিবারের দাবি, স্বামীর পরকীয়া সইতে না পেরে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ নববধূর স্বামী সুশেন মন্ডল ও সুশেনের বৌদি কনিকা মন্ডলকে (৩৫) আটক করেছে। সোমবার সকাল ১০ টায় পুলিশ ময়নাতদন্তের জন্য সাথির মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে এবং আটককৃত দেবর-বৌদিকে আদালতে প্রেরণ করেছেন। এ ঘটনায় মৃতের ভাই উজ্বল বিশ্বাস বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের অশোকনগর গ্রামের সুভাষ ম-লের ছেলে সুশেন ম-ল মাস খানেক পূর্বে বাগেরহাট সদর উপজেলার সাহসপুর গ্রামের সাথী ম-লকে বিয়ে করেন। বিয়ের পর সাথী বুঝতে পারে তার স্বামী সুশেন ম-ল পার্শ্ববর্তী রানাপাড়া গ্রামে স্বামীর মেশোতো (খালাত) ভাই শ্যামল ম-লের স্ত্রী কনিকা ম-লের পরকীয়া প্রেমে জড়িত। প্রায় প্রতিদিনই সুশেনের সাথে বৌদি কনিকা ম-ল দেখা করতে এসে বিভিন্ন অজুহাতে সাথীকে বাড়ির বাইরে পাঠিয়ে দিত। এ বিষয়ে সাথী তার স্বামীকে নিষেধ করায় প্রায়ই সে নির্যাতনের শিকার হত। এরই ধারাবাহিকতায় রোববার (১৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে কনিকা ম-ল সুশেনের সাথে দেখা করতে আসলে অভিমানে সাথী বসত ঘরের ফ্রেমের (ধাড়) সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাথীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে (দ-বিধির ৩০৬ ধারায়) সাথীর স্বামী সুশেন ম-ল ও সুশেনের বৌদি কনিকা ম-লকে গ্রেপ্তার করে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে। মৃতের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net