1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সে অংশ নিতে পারছেন না মিথিলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন 

যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সে অংশ নিতে পারছেন না মিথিলা

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪৩৭ বার

৬৯তম মিস ইউনিভার্স-২০২০ প্রতিযোগিতার মূল আয়োজন যুক্তরাষ্ট্রে উদ্বোধন করা হবে আগামী ১৬ মে। সেই আয়োজনে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে ৫ মে বাংলাদেশ ছাড়ার কথা ছিল এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলার। তবে তাঁর যুক্তরাষ্ট্র পর্বে অংশ নেওয়া হচ্ছে না

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মিস ইউনিভার্স আয়োজনের বাংলাদেশ অংশের পরিচালক শফিক ইসলাম। তিনি বলেন, ‘লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে জটিলতা তৈরি হয়েছে। এ কারণে এবার মূল আয়োজনে অংশ নিতে পারছি না। সেটা গতকাল রাতে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। যাওয়ার আগে আমাদের বেশ কিছু প্রস্তুতিও নিতে হতো, সেগুলো এই লকডাউনের ভেতরে নেওয়া সম্ভব হচ্ছে না। এটাও অন্যতম কারণ।’

মিস ইউনিভার্স আয়োজনের বাংলাদেশ অংশের পরিচালক শফিক ইসলাম এটাও নিশ্চিত করে জানিয়েছেন, বিজয়ী হওয়ার পর তানজিয়া জামান মিথিলাকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে মূল আয়োজনে অংশ নিতে না পারার কোনো সম্পর্ক নেই।

গত ৩ এপ্রিল রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে তানজিয়া জামান মিথিলাকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

যদিও খেতাবজয়ী মিথিলার বিরুদ্ধে একাধিক ‘অনিয়মের অভিযোগ’ ও বিতর্কের অভিযোগ ওঠে। মুকুট মাথায় নেওয়ার পর থেকেই বিতর্ক পিছু ছাড়েনি তার। অভিযোগ ওঠে ‘বিশেষ সহায়তা’ নিয়ে এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ তিনি। এমন অভিযোগের তীর যখন মিথিলার দিকে, তখন নতুন করে সমালোচনার জন্ম দেন এ সুন্দরী। তার বিরুদ্ধে নেটিজেনরা যৌন হয়রানির অভিযোগও তোলেন।

https://www.kalerkantho.com/online/entertainment/2021/04/20/1025729?fbclid=IwAR3Lb0q0QvdKQ1_RQxR7d4LbrgvfGLEqVba8ssfdkT7F-SrtRMhXaD1GM7A

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net