ঢাকা   ১২:৫২:২০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শরণখোলায় শুভসংঘের মাস্ক বিতরণ

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৫০১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটের শরণখোলায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে ৪০০মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩এপ্রিল) উপজেলা সদর রায়েন্দা বাজারের মাস্কবিহীন ব্যবসায়ী, পথচারী এবং ভ্যানচালকদের মুখে এই মাস্ক পরিয়ে দেন শুভসংঘের বন্ধুরা। মাস্ক বিতরণকালে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন তারা।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাস্ক বিতরণ করেন শুভসংঘের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তালুকদার, কালের কণ্ঠ প্রতিনিধি মহিদুল ইসলাম, সদস্য সাকের ইসলাম, বায়জীদ ফকির,নইন আবু নাঈম, শামীম হাসান, মো. হাসান প্রমূখ।

এসময় সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন কর্মসূচীতে অংশ নিয়ে আগামী এক সপ্তাহ সরকার ঘোষিত কঠোর লকডাউন সফলভাবে বাস্তবায়নে প্রচার-প্রচারনা এবং সেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য শুভসংঘের সদস্যদের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি