ঢাকা   ০৩:২৯:৪৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

শৈলকুপায় প্রাইভেটকার ও ইজিবাইকের সংঘর্ষে ২ নারী নিহত, আহত-৬

ঝিনাইদহ প্রতিনিধি-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৫০৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঝিনাইদহের শৈলকুপায় প্রাইভেট কার ও ইজিবাইকের সংঘর্ষে ২ নারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। বুধবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা থানার এস আই শিহাব উদ্দিন জানান, দুপুরে ইজিবাইক যোগে কয়েকজন যাত্রী দুধসর গ্রাম থেকে গাড়াগঞ্জ যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ গামী একটি প্রাইভেট কার ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেনু বেগম নামের এক নারী নিহত হয়। আহত হয় আরও ৭ জন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়।

নিহত রেনু বেগম দুধসর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। নিহত অপরজনের নাম তাৎক্ষনিক জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি