ঢাকা   ০৬:২২:২৬ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সাদা চিনিতে রং ও ক্যামিক্যাল মিশিয়ে দেশি লাল চিনি নামে বিক্রি

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৫১৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রতারণা আর ভেজালের বাজারে এখন দেশী লাল চিনি। হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে উদ্ধার হয়েছে রং ও ক্যামিক্যাল মিশ্রিত ১২০ প্যাকেট ভেজাল লাল চিনি।
আজ বৃহস্পতিবার (১এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌরভার হাটহাজারী বাজারস্থ চৌধুরী ষ্টোরে অভিযান চালিয়ে এ ভেজাল চিনি উদ্ধার করেন।

সুত্রে জানা যায়, সাদা চিনিতে রং ও ক্যামিকেল মিশিয়ে আমির গ্রুপের কেয়া ব্র্যান্ড’ নামীয় একটি কোম্পানী সাদা চিনিকে রং ও কেমিক্যাল দিয়ে ব্রাউন কালার করে খাঁটি আঁখের চিনি বলে বাজারে বিক্রি করছে।

এমন অভিযানে বিস্মিত হাটহাজারীর ক্রেতা সাধারণ। এই লাল চিনির নিয়মিত ক্রেতা সংবাদকর্মী আবুল বাশার বলেন- ‘ সাদা চিনির তুলনায় লাল চিনি অধিক স্বাস্থ্যসম্মত, চিকিৎসক বা পুষ্টিবিদকর্তৃক প্রচারিত এমন বক্তব্যে অনেকের মতো আমিও এর নিয়মিত ক্রয় করে থাকি’ এতেও ভেজাল প্রমানিত হচ্ছে, তাইলে মানুষ যাবে কোথায়।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি