1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে লক ডাউন বিরোধী ব্যবসায়ীদের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

সাভারে লক ডাউন বিরোধী ব্যবসায়ীদের বিক্ষোভ

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৪০৩ বার

দেশের বর্তমান করোনা পরিস্থিতিকে সামাল দিতে সরকার ঘোষিত চলমান লক ডাউনকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে সাভারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা। এতে অংশ নেয় সাভার নিউমার্কেট, সাভার সিটি সেন্টার, রাজ্জাক প্লাজা, অন্ধ মার্কেট সহ বিভিন্ন মার্কেটের কয়েকশত ব্যবসায়ী। মঙ্গলবার সকালে সাভার নিউ মার্কেটের সামনে থেকে এ মিছিল বের করেন তারা।

মিছিলটি সাভার নিউ মার্কেট থেকে শুরু হয়ে রাজালাখ হর্টিকালচার ও সাভার সিটি সেন্টার ঘুরে সাভার পুরাতন ফুট ওভার ব্রিজের নিচে এসে শেষ হয়। এসময় রাস্তা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজের আশ্বাসে মহাসড়ক থেকে অবরোধ উঠিয়ে নেন ব্যবসায়ীরা।

এসময় তারা বলেন, গত বছরের লক ডাউনের ক্ষতি আমরা এখনো পুষিয়ে উঠতে পারিনি। এখনো আমরা ঋণে জর্জরিত আছি । এবছর ঋণ করে দোকানে মাল উঠিয়েছি। এখন লক ডাউন দিলে আমাদের পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবেনা।

সাভার নিউমার্কেটের ব্যবসায়ী নাম না প্রকাশের শর্তে বিশেষ প্রতিবেদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, সীমিত আকারে দোকান খোলার ব্যবস্থা করে আমাদেরকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে। গত বছর আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আর এ বছরও ক্ষতিগ্রস্ত হলে আমাদের আর শেষ সম্বল টুকুও থাকবেনা।

সরকার লক ডাউনের বিষয় পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এই ব্যবসায়ী।

সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীদের বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করার মর্ধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net