1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সারে ৩লাখ টাকার মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

সারে ৩লাখ টাকার মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩২৯ বার

আশুলিয়ায় ১৮০পিচ ইয়াবা ও ১৫৫৩ হেরোইনের পুরিয়াসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ১৫৫৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

২৭ এপ্রিল মঙ্গলবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। তিনি এ প্রতিবেদককে বলেন, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন পূর্ব নরসিংহপুর এলাকার মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া মো. শাহ জামাল(৪১), ভোলা জেলার সদর থানার চরসামাইয়া এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ মোশাররফ হোসেন মুন্না(২৮) ও ভোলা জেলার দৌলতখান থানার মর্ধ্য জয়নগর এলাকার মৃত আবুল কালামের ছেলে মোঃ হেলাল আহম্মেদ (৩৮)।

তারা সকলেই আশুলিয়ার নরসিংহপুর, চিত্রশাইল ও দক্ষিণ গাজিরচট এলাকায় দীর্ঘদিন ধরে বাসা ভাড়া করে বসবাস করে আসছেন ।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ প্রতিবেদককে জানান, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ১৫৫৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

চৌকস পুলিশের এ সাব ইন্সপেক্টর হারুন অর রশিদ বলেন,উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সাড়ে তিন লক্ষ টাকা। তিনি আরও বলেন, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আশুলিয়ার নরসিংহপুরসহ আশপাশের এলাকায় মাদক সরবারহ ও বিক্রয় করে আসছিলো।

আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি বলেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net