1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে হেফাজত ইস্যুতে প্রধান আসামীসহ ৪জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

সোনারগাঁয়ে হেফাজত ইস্যুতে প্রধান আসামীসহ ৪জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৪৩ বার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ আটকের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতার মামলার প্রধান আসামিসহ দলটির চার নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

র‌্যাবের হাতে গ্রেফতারকৃতরা হলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সোনারগাঁও শাখার আমির ও মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন খাঁন ও উপজেলা খেলাফত মজলিশের সভাপতি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের (নিয়োগ বিহীন) ইমাম মাওলানা ইকবাল হোসেন, উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি শাহাজাহান শিবলী (৪৩) ও উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মোয়াজ্জেমসহ (৪৯) ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যা। এই মামলার প্রধান আসামি ইকবাল হোসেন।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ আদমজী ক্যাম্প র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গত রবিবার দুপুরে রাজধানীর জুরাইল এলাকার একটি মসজিদ থেকে মাওলানা মহিউদ্দিন খাঁন ও মাওলানা ইকবাল হোসেন ও তার দুই সহযোগীসহ ৪ জন গ্রেপ্তার করা হয়েছে। তবে মহিউদ্দিন খাঁনের পরিবার গত রবিবার গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন।

মাওলানা মহিউদ্দিন খাঁন, মাওলানা ইকবাল হোসেন ও হামছাদি মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান শিবলী ঢাকার জুরাইন মসজিদে তাদের মামলার জামিন সংক্রান্ত বিষয়ে এক মাওলানার সঙ্গে কথা বলতে যান। এর কিছুক্ষণ পর আইন শৃঙ্খলা বাহিনী তাদের মসজিদটিকে ঘিরে ফেলে। বর্তমানে গ্রেপ্তারকৃতরা র‌্যাব-১১ এর হেফাজতে রয়েছেন।

গত ৩ এপ্রিল সোনারগাঁও রয়েল রিসোর্টে এক নারীকে নিয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদেন হাতে অবরুদ্ধ হোন হেফাজত ইসলামের মহাসচিব মামুনুল হক। সেই ঘটনায় মামুনুল হকের সমর্থকরা রয়েল রিসোর্টে ভেতরে ঢুকে পুলিশের উপর হামলা, পুলিশের গাড়ি ও রয়েল রিসোর্ট ব্যাপক ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে আসে। এরপর তারা আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ীঘর, আওয়ামীলীগের পার্টি অফিস ভাংচুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরুদ্ধ করে গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় ৭টি মামলা দায়ের করা হয়।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) খন্দকার তবিদুর রহমান তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net