1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২‘শত ৫০ পিস ইয়াবাসহ বাস চালক আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২‘শত ৫০ পিস ইয়াবাসহ বাস চালক আটক

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৯৮ বার

বাগেরহাটে ২‘শ৫০ পিস ইয়াবাসহ মোঃ রিপন ফকির (৩৩) নামের এক বাস চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (০৭ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়রা এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার দেহ তল্যাসী করে ৫০ পিস এবং বসত ঘরের ফ্রিজের নিচ থেকে ২‘শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে । আটক মোঃ রিপন ফকির বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়রা গ্রামের আবুল বাশারের ছেলে।
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক বুলু শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২‘শ৫০ পিস ইয়াবাসহ মোঃ রিপন ফকির (৩৩) নামের এক বাস চালককে আটক করা হয়েছে। পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আটক রিপনকে বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net