1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২ গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা মিমাংসার ৩দিন পর একপক্ষকে মারধরঃ বাড়ি ঘরে হামলার অভিযোগ। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে 

২ গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা মিমাংসার ৩দিন পর একপক্ষকে মারধরঃ বাড়ি ঘরে হামলার অভিযোগ।

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৩৭ বার

শ্রীনগরে তোরণ নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগের ২ গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা
থানায় মিমাংসার ৩দিন পর একপক্ষের লোকজনকে মারধর
করেছে অপরপক্ষ। এসময় হামলাকারীরা বাড়িঘর ভাংচুর
করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার
কেয়কটখালী এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও
উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ আজিজুল ইসলাম
মুজিববর্ষ উপলক্ষে ওই এলাকার ডাক্তার রোডের মাথায়
তোরণ নির্মাণ করেন। গত রবিবার রাতের ঝড়ে তোরণটি
ভেঙ্গে যায়। মঙ্গলবার সকালে আজিজুল ইসলামের লোকজন
পুনরায় তোরণটি নির্মাণ শুরু করে। এসময় সাবেক
কেন্দ্রীয় যুবলীগ নেতা ও উপজেলা নির্বাচনে আওয়ামী
লীগের বিদ্রোহী পরাজিত প্রার্থী মোঃ জাকির হোসেন
লোকজন নিয়ে এসে বেলা ১১ টার তোরণ নির্মাণে বাধা
প্রদান করেন। এঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে
ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওইদিন সন্ধ্যায়ই পুলিশ ২
পক্ষকে নিয়ে শ্রীনগর থানায় বসে বিরোধ মিমাংসা করে
দেয়। পুলিশের মিমাংসার ৩দিন পর জাকির হোসেন ওই
এলাকায় তার ভাইয়ের নির্বাচনী প্রচারণা চালাতে যান।
এসময় তার লোকজন চেয়ারম্যান পক্ষের আওয়ামী লীগ নেতা সাংগঠনিত সম্পাদক সাগর হোসেনের বাড়িতে গিয়ে
তাদের খোজ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে
সেই তোরণ নির্মাণের স্থানে এসে জাকির হোসেনের
লোকজন চেয়ারম্যান পক্ষের আরিফ হোসেন (৩২) নামে এক
যুবকে মারধর করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করা হয়েছে।

সেচ্ছাসেবক লীগ নেতা সাগর হোসেনের মা হাসিনা
বেগম জানান, তারা আমার ছেলেকে না পেয়ে আমার
বাড়ি ঘরে হামলা করেছে। এসময় আমার বসতঘরের
আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করা হয়।
এব্যাপারে মোঃ জাকির হোসেন সাংবাদিকদের বলেন,
আমার প্রচারণার স্থান থেকে দুরে অতি উৎসাহীরা ধাক্কা
দিয়েছে। তবে বাড়ি ঘরে হামলার বিষয়টি ডাহা মিথ্যা
কথা।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল
ইসলাম ভূঞা বলেন,থানায় মিমাংসা হওয়ার পর মারধরের
ঘটনা অনভিপ্রেত। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে
মারধরের ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ
করেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net