1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৮০ বছরের বৃদ্ধের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

৮০ বছরের বৃদ্ধের আত্মহত্যা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৭৬ বার

বাগেরহাট জেলাধীন, শরণখোলার ধানসাগর ইউনিয়নের উত্তর নলবুনিয়া গ্রামে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে হাটু ভাজ করা অবস্থায় ঝুলছিলেন আশি বছরের বৃদ্ধ নুরুল ইসলাম তালুকদার। বিষয়টি কিছুটা রহস্যজনক মনে হওয়ায় লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫এপ্রিল) ভোরে।

স্থানীয় ইউপি সদস্য মো. আলতাফ হোসেন জানান, নিহত বৃদ্ধ তার প্রতিবেশী এবং দুর-সম্পর্কের চাচা হন। অনেক আগে স্ট্রোক করার পরে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার রাতে স্ত্রীকে বকাঝকা করে গলায় দড়ি দেওয়ার হুমকি দেন। কাজেও তাই করলেন। তার তিন মেয়ে। তাদের সবার বিয়ে হয়েছে। ছেলে না থাকায় জমিজমা আগেই মেয়েদের নামে লিখে দিয়েছেন তিনি। তাকে কেউ হত্যা করতে পারে এমন কোনো কারণ নেই। শারীরিক ও মানসিক যন্ত্রনায় আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, ঘরের আড়ার সঙ্গে অর্ধ ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। তার মানসিক সমস্যা ছিলো বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net