1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে রোগী বের করে হাসপাতাল তালা দেওয়া অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

নোয়াখালীতে রোগী বের করে হাসপাতাল তালা দেওয়া অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২১০ বার

নোয়াখালী চৌমুহনীতে নোয়াখালী চক্ষু হাসপাতালের রোগীদের বের করে দিয়ে কর্মচারীদের মারধর করে হাসপাতালে তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক বাড়িওয়ালার বিরুদ্ধে।

শনিবার দুপুরে নোয়াখালী চক্ষু হাসপাতালে বিভিন্ন রোগী ভর্তি অবস্থায় ও জরুরী সেবা দেওয়ার সময় হঠাৎ মালিক পক্ষের একদল ভাড়াটিয়া লোকজন এসে কর্মচারীদের মারধর করে তাদেরকে হাসপাতাল থেকে বের করে দেয় এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মোবাইল গুলো চিনিয়ে নিয়ে যায়। পরে তাদের এক ল্যাব টেকনিশিয়ান কে ভিতরে রেখে তারা হাসপাতালের বিভিন্ন গেটে তালা মেরে দেয়। একই সাথে চিকিৎসারত অবস্থায় রোগীদের হাসপাতাল থেকে বের করে দেয়।

এ বিষয়ে মালিকপক্ষের সাথে কথা বললে তিনি জানান, আমার ভাড়া বকেয়া থাকার কারণে সকল রোগীদের বের হতে বলি রোগীরা বের হয়ে যাওয়ার পর আমরা হাসপাতালে তালা মেরে দিয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আমরা মালিক পক্ষকে নিয়মিত ভাড়া পরিশোধ করে আসলেও মালিকপক্ষ আমাদের কোন ধরনের পূর্বঘোষিত নোটিশ না দিয়ে আমাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রত রোগী থাকা সত্ত্বেও তিনি আমাদের সকল রোগী ও কর্মচারীদের বের করে দেয়। এতে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। বিষয়টি আমরা থানাকে অবহিত করেছি।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদারের সাথে কথা বললে তিনি জানান, দুই পক্ষ আমাদের কাছে অভিযোগ করেছে বসে দু পক্ষের আলোচনা শুনে বিষয়টি মীমাংসা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net