1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্হল বন্দর বন্ধ ঘোষণা করেছেন সরকার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্হল বন্দর বন্ধ ঘোষণা করেছেন সরকার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৪৩ বার

ভারতে করোনার মহামারী প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে সব স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

২৬ এপ্রিল সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই দিন সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে ভারত-বাংলাদেশের লোকজনের যাতায়াত কার্যক্রম আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা দেয়া হয়েছে। তবে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি আগের মত চলবে। বুড়িমারী স্থল বন্দর ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেয়াজ নিশাত এ তথ্য নিশ্চিত করেছেন। বুড়িমারী স্থলবন্দর সূত্র মতে জানা গেছে, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ এপ্রিল সকাল ৬টা থেকে ৯মে বিকেল ৬টা পর্যন্ত স্থল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ১৫ দিনের ভিসার মেয়াদ নিয়ে চিকিৎসা-সহ বিভিন্ন কারণে ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা দিল্লি, কলকাতা এবং আগরতলার বাংলাদেশ মিশনের অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে তারা কেবল বেনাপোল, আখাউড়া এবং বুড়িমারী বন্দর ব্যবহার করতে পারবেন। এসব নাগরিকদের বাধ্যতামূলক প্রবেশের ৭২ ঘণ্টা সময়ে টেস্ট করা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট লাগবে। এই প্রক্রিয়ায় বাংলাদেশে প্রবেশকারী নাগরিকদের ২ সপ্তাহ অফিসিয়াল কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বেনাপোল, আখাউড়া এবং বুড়িমারী এই ৩টি স্থল বন্দর ছাড়া অন্য সকল স্থল বন্দর আগামী ২ সপ্তাহের জন্য পুরোপুরি বন্ধ থাকবে। আমদানি পণ্য বহনকারী গাড়িগুলো বাংলাদেশে প্রবেশের আগে যথাযথভাবে জীবাণুমুক্ত করা হবে। সংশ্লিষ্ট চালক ও হেলপারকে কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। পরিস্থিতি অনুযায়ী সময় ও সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে জানান, বুড়িমারী স্থল বন্দর কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net