1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ এ্যাড. শেখ মোহাম্মদ সেলিম এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তাজুল বাদ, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ২১ নারীসহ জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ বায়েজিদ আরেফিন নগরে নির্মাণাধীন ভবন দখলের অভিযোগ কাগতিয়ার বিরুদ্ধে  ঈদগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নবীনগরের মেঘনায় বালু সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি  আনোয়ারা পেশাজীবী ঐক্যজোটের উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সমাবেশ  ঢাকার মিরপুর “ল” কলেজে ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজ এ্যাড. শেখ মোহাম্মদ সেলিম এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৫৪৪ বার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা আইনজীবী সমিতির সাবেক সদস্য ও আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মরহুম এ্যাড. আলহাজ্ব শেখ মোহাম্মদ সেলিমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।

পারিবারের পক্ষ থেকে জানানো হয়, করোনাকালে বৃহৎ পরিসরে কোন আয়োজন হচ্ছে না। তবে স্বাস্থ্যবিধি মেনে গরীব, অসহায়দের মাঝে খাবার বিতরণ ও আর্থিক সাহায্য দেয়া হবে।

এ ব্যাপারে তার ছোট ভাই শেখ মোহাম্মদ আলী আড্ডু, জানান, “আমার ভাই কখনও আমাদের বাবা-মা’র অভাব বুঝতে দেননি। তিনি সব সময় আমাদের নিজের সন্তানের মতো আদর ভালবাসা দিয়ে লালন-পালন করেছেন।”

আরেক ভাই শেখ মোহাম্মদ পারভেজ ভাই সেলিমের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “আমাদের সব সময় বলতেন, তোমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও এবং মানুষের সাহায্যে সব সময় এগিয়ে যাবে কিন্তু কোন ঝগড়া বিবাদে জড়াবে না। ভাই পাশে ছিলেন বলেই আমরা আইনজীবী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছি।”

উল্লেখ্য, ২০১৫ সালের এই দিনে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড. শেখ মোহাম্মদ সেলিম মৃত্যুবরণ করেন। তিনি শুধু একজন বিজ্ঞ আইনজীবীই ছিলেন না। পল্লাবী থানা আ. লীগের আইনবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন নিষ্ঠার সাথে। এছাড়া বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজেও রয়েছে তার সম্পৃক্ততা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net