1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আন্তঃজেলা বাস ডাকাত চক্রের ৩ জন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

আন্তঃজেলা বাস ডাকাত চক্রের ৩ জন গ্রেফতার

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৯১ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা বাস ডাকাত চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো; ঢাকার কদমতলী থানার নতুন শ্যামপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের পুত্র বিল্লাল হোসেন(৩৮), গাজীপুরের আশুলিয়া থানার সাভার এলাকার মৃত আবদুর রাজ্জাকের পুত্র এছার উদ্দিন প্রকাশ ইছার আলী(৪৮) ও নারায়নগঞ্জের আড়াইহাজার থানার মুকুন্দি গ্রামের ইমান আলীর পুত্র শাহিনুর রহমান শাহিন(৪৫)। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহা।

তিনি জানান, চৌদ্দগ্রাম থানার ১৬ মার্চের একটি মামলায়(নং-২৯) ধারা-৩৯৫/৩৯৭ এর পেনাল কোডের ঘটনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্ত পূর্বক মঙ্গলবার রাতে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর এর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার ফারুক হোসেনের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফের সার্বিক তত্ত্বাবধানে এবং চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঢাকা থেকে বিল্লাল হোসেন, সাভার থেকে ইছার আলী ও নারায়নগঞ্জ থেকে শাহিন নামের তিন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৫ টি মামলা রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net