1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউনিয়ন ভূমি অফিসে নামজারির নামে ঘুষ নেয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

ইউনিয়ন ভূমি অফিসে নামজারির নামে ঘুষ নেয়ার অভিযোগ

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৭০ বার

শরণখোলা উপজেলার সোনাতলা ইউনিয়ন ভ‚মি অফিসে নামজারির নামে (ভ‚মি রেকর্ড) এলাকাবাসির কাছ থেকে ঘুষ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সহকারী ভূমি কর্মকর্তা সাধারণ মানুষকে জিম্মি করে অফিসের ঝাড়–দার দুলাল আকনকে দিয়ে ঘুষ আদায় করে থাকেন। এব্যপারে ভুক্তোভোগীদের পক্ষ থেকে সোনাতলা গ্রামের মোঃ গোলাম মোস্তফা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে গোলাম মোস্তফা জানান, সাবেক সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল আজিজের কথা বলে ঝাড়–দার দুলাল আকন একটি নামজারির জন্য ২০ হাজার টাকা ঘুষ দাবী করেন। পরে পাঁচ হাজার টাকা দিয়ে সমঝোতা করেন। কিন্তু এরপরও কাজ না করে কিছুদিন পরে তিনি অন্যত্র বদলি হয়ে গেলে নতুন যোগদানকৃত সহকারী ভ‚মি কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন মিনা দুই হাজার টাকা খরচ নেন। কিছুদিন পরে দুলাল আকন জানায় নতুন ভ‚মি কর্মকর্তাকে ১৫ হাজার টাকা না দিলে নামজারির কাজ করবেন না। তাই দিনের পর দিন ঘুরেও নামজারি করাতে না পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন।
এছাড়া নামজারির কথা বলে ওই দুই কর্মকর্তা দুলাল আকন দিয়ে একই গ্রামের রেজাউল হক আকনের কাছ থেকে ১৮ হাজার টাকা এবং তাফালবাড়ি গ্রামের মোঃ ইয়াকুব হাওলাদারকে খাস জমি বন্ধোবস্ত করে দেয়ার কথা বলে ১২ হাজার টাকা ঘুষ গ্রহন করে বলে তারা জানান।

এব্যপারে জানতে চাইলে দুলাল আকন ঘুষ নেয়ার কথা অস্বীকার করে বলেন, অভিযোগকারী গোলাম মোস্তফা আমার চাচাতো ভাই। তার সাথে আমার পারিবারিক বিরোধ থাকায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
সোনাতলার সাবেক সহকারি ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা আব্দুল আজিজ ও বর্তমান সহকারি ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন মিনা বলেন, দুলাল আকন যেহেতু স্থানীয় তার সাথে এলাকার মানুষের কি লেনদেন হয় তা আমারা জানিনা। এছাড়া দুলালের সাথে অভিযোগকারী মোঃ গোলাম মোস্তফার পারিবারিক দ›দ্ব রয়েছে।
শরণখোলা উপজেলা সহকারি কমিশনার ভ‚মি দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, ঘুষ দেয়া এবং নেয়া দুইটাই অপরাধ। আমি এই উপজেলায় যোগদান করে নামজারিতে সরকারি ফি ছাড়া কোন প্রকার টাকা না দেয়ার জন্য মাইকিং করিয়েছি। এরপরও কেউ টাকা দিলে সেটা দুঃজনক ব্যপার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net