1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, টাকা দিয়ে সমঝোতার চেষ্টা অতঃপর থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা 

নাঙ্গলকোটে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, টাকা দিয়ে সমঝোতার চেষ্টা অতঃপর থানায় মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৪৫ বার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মাধবপুর গ্রামের স্থানীয় চা দোকানদার আব্দুল মান্নানের মেয়ে নবম শ্রেণীর ছাত্রীকে একই গ্রামের রবিউল হোসেন মজুমদারের ছেলে কাউসার মজুমদার তাদের মাছের প্রজেক্টের সেলো মেশিন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায় গত ১২ এপ্রিল রবিবার রাত আনুমানিক ২ টার সময় ঐ ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে উৎপেতে থাকা লম্পট কাউসার মুখ চেপে ধরে তার মৎস্য প্রজেক্টের সেলো মেশিন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। কিছুক্ষণ পর চিৎকার শুনে মেয়েটির বাবা ও মা গিয়ে দেখতে পায় তার মেয়েকে বিবস্ত্র অবস্থায়, এবং লম্পট কাউসার তাদের পায়ে ধরে ক্ষমা চায়। ওই নিরীহ পরিবারটি কাউসারের পরিবারের কাছে তাদেরকে নিয়ে যান এবং বিষয়টি খুলে বলেন, কাওছারের পরিবার থেকে জানান বিষয়টা এমন কিছু নয়, এটা ছেলে-মেয়ের ব্যাপার এমনটাই হতে পারে, পরে সামাজিকভাবে সমঝোতার চেষ্টা করেন, ওই ভুক্তভোগীর পরিবার সুস্থ বিচার না পেয়ে গত বৃহস্পতিবার নাঙ্গলকোট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। এবং মেয়েটির বাবা বলেন ওই গ্রামের অ্যাডভোকেট পড়ুয়া আহসানুল্লার নেতৃত্বে কাওছারের পরিবার থেকে ৬৫হাজার টাকা লেনদেন করেন মামলাটি ক্লোজ করার জন্যে।

সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে কাউসারের বড় ভাই কাদের ক্ষিপ্ত হয়ে এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিতে চান।পরে বিভিন্নভাবে সাংবাদিকদের ম্যানেজ করারচেষ্টা করেন।

এ বিষয়ে ধর্ষিতার বাবা বলেন আমি গরিব বলে কি এদেশে বিচার পাব না ,আমি তাদের কাছে বহু বার গিয়েছি বিচারের জন্য ,কিন্তু তারা আমাকে মানুষই মনে করে নাই ।গরীব হলে মনে হয় এমনই করতে হয়। তারা আমাকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করেন।
আমি মাননীয় অর্থমন্ত্রী লোটাস কামাল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ধর্ষণের বিচার দাবি করছি।

মামলার আইও মফিজুলের কাছে জানতে চাইলে তিনি বলেন মামলাটি নারী ও শিশু নির্যাতন আইনে নথিভুক্ত করা হয়েছে এবং মেয়েটির মেডিকেল টেস্ট করা হয়েছে। আমরা দ্রুত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net