1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রেসক্লাবের উদ্যোগে সংবাদপত্র হকার ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অতিবৃষ্টিতে পানিবন্দি মানুষের পাশে রামগড় ৪৩ বিজিবি মাগুরা জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় মাদক নিয়ন্ত্রনে গুরুত্ব আরোপ করে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুল অর্জন করেছে সাংবাদিক পুত্র সাফওয়ান হাটহাজারীতে বন্যার্তদের উদ্ধার ও খাদ্য সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রেসক্লাবের উদ্যোগে সংবাদপত্র হকার ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অশোক দাশ,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩১০ বার

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে সংবাদপত্র হকার ও দুস্থদের মাঝে ইফতার ও সেহরি বিতরণ করা হয়েছে। শনিবার ১৭ এপ্রিল দুপুরে মোস্তফা হাকিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি আলহাজ্ব দিদারুল আলম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক দুই সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম. হেদায়েত, বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সীতাকুণ্ড প্রেসক্লাব প্রতিবছর সংবাদপত্র হকার ও দরিদ্রদের মাঝে ইফতার-সেহরি বিতরণ করে আসছে। হকারদের ইফতার সামগ্রী বিতরণ অবশ্যই একটি ভালো উদ্যোগ। তিনি বলেন আমাদের পারিবারিক প্রতিষ্ঠান মোস্তফা হাকিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে চট্টগ্রাম থেকে সৈয়দপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় এভাবে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করছি। সমাজের দরিদ্র মানুষের পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদেরও আমি ঈদ উপহার পাঠিয়েছি। সবাই দোয়া করবেন যেন আমরা এভাবে সবসময় গণমানুষের কল্যাণে কাজ করতে পারি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net