1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপির সকল ‘রাজনৈতিক ও সাংগঠনিক’ কার্যক্রম স্থগিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ 

বিএনপির সকল ‘রাজনৈতিক ও সাংগঠনিক’ কার্যক্রম স্থগিত

বিশেষ প্রতিবেদক : মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ২৭৬ বার

সারাদেশে করোনা সংক্রামণ বৃদ্ধি পরিপ্রেক্ষিতে নেতা-কর্মী-সমর্থক-জনগনের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় রেখে দলের নেতা-কর্মীদের জনসমাগম ঘটে এরকম ‘রাজনৈতিক ও সাংগঠনিক’ কার্যক্রম আপাতত স্থগিত করেছে বিএনপি।

দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে শ্যামল বাংলাকে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের উদাসীনতার ফলশ্রুতিতে কোভিড ১৯ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতির প্রেক্ষিতে জনগণ এবং দলীয় নেতা, কর্মী, সমর্থকদের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় জনগণ, নেতা-কর্মী-সমর্থকদের সমাগম ঘটে বিএনপির এধরণের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, অ্যাপস ব্যবহারের মাধ্যমে নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ রক্ষা করার কথা বলা হয়।
নেতা-কর্মী-সমর্থকদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, সার্বক্ষনিক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দুরত্ব বজায় রাথার জন্য আহ্বানও জানানো হয়।
গত ২৪ মার্চ বিএনপি করোনার ব্যাপক বিস্তারে দলের স্বাধীনতা সূবর্ণ জয়ন্তীর সব অনুষ্ঠানও ৩০ মার্চ পর্যন্ত স্থগিত করে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

গত বছরের মার্চ মাসের করোনা সংক্রামনের প্রাদুর্ভাব হলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছিলো কয়েক মাস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net