1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও বর্ষিয়ান রাজনীতিবিদ মকবুল আহমাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও বর্ষিয়ান রাজনীতিবিদ মকবুল আহমাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি-মোঃ সোহানুর রহমান বাপ্পি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ২৯০ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর, বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মকবুল আহমাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

১৩ এপ্রিল প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর, বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব মকবুল আহমাদ ১৩ এপ্রিল বেলা ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তাঁর ইন্তিকালে আমরা একজন যোগ্য ও দরদি অভিভাবককে হারালাম। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

জনাব মকবুল আহমাদ ছিলেন আল্লাহর পথের একজন আহবানকারী, দাঈ ইলাল্লাহ এবং দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর অত্যন্ত সহজ-সরল জীবন-যাপন ও দাওয়াতী চরিত্র মানুষকে বিমোহিত করতো।

তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি তাঁর এলাকায় অনেক সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এগুলোর মাধ্যমে তিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন এবং যখনই কোথাও কোনো অসহায় মানুষের খবর পেতেন তখনই তাদের যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করতেন।

দেশের বৈরি রাজনৈতিক পরিস্থিতিতে তিনি একজন যোগ্য অভিভাবকের ভূমিকা পালন করেছেন। সংগঠনের দুর্দিনে তিনি দ্বীনের যে কঠিন জিম্মাদারি আঞ্জাম দিয়েছেন তা তাঁকে যুগ যুগ ধরে স্মরণীয় করে রাখবে।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে নেতৃত্ব ও একজন উদার মনের রাজনীতিবিদ হিসেবে দেশের মানুষ তাঁকে সবসময় শ্রদ্ধার সাথে স্মারণ করবে।

আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লার কাছে কায়মনোবাক্যে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন। তাঁর নেক আমলসমূহ কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। তাঁকে সিদ্দিকীন সালেহীনদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে শহীদ হিসেবে কবুল করুন।

আমরা তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, অত্মীয়-স্বজন, সুধী-শুভাকাক্সক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

তথ্য সূত্রঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net