1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে বাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ৩টি পরিবারের মাঝে অনুদানের চেক বিতরন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে বাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ৩টি পরিবারের মাঝে অনুদানের চেক বিতরন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৩৪ বার

লালমনিরহাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩টি বাড়িপুড়ে গেছে।

স্থানীয়রা জানায়, ৩১ মার্চ (বুধবার) রাত সাড়ে ৭টার দিকে দুর থেকে হঠাৎ আগুন দেখতে পায় পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি টিম এসে কাজ করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণ হলেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান, এলাকারবাসী।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জেলা শহরের মিশনমোড় এলাকার সার্টিক হাউজের বিপরীতে খৃষ্টান পাড়ার পাখি ও পাপ্পুর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুন লেগে বাড়ির সকল আসবাবপত্র সহ সবকিছু পুড়ে যায়। বৃহস্পতিবার লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং ৩টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনও কাজ চলমান থাকায় ক্ষয়ক্ষতির পরিমান অনুমান করা হয়নি তবে কাজ শেষে বলা সম্ভব হবে।এসময় সকলকে বিদ্যুৎ ও আগুন ব্যবহারে সচেতন থাকারও আহবান জানান তিনি। ওই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩ টি পরিবারের মাঝে লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন বৃহস্পতিবার অনুদানের চেক বিতরন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net