1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে ১৮ এপ্রিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে ১৮ এপ্রিল

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩১৪ বার

স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে আগামী ১৮ এপ্রিল স্বাধীনতা পুরস্কার তুলে দেওয়া হবে। সাধারণত প্রতিবছর স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ২৫ মার্চ প্রধানমন্ত্রী নিজ হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ এই পুরস্কার সংশ্লিষ্টদের হাতে তুলে দেন।

এবার ওই সময়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান থাকায় সেই অনুষ্ঠানটি হয়নি। এরপর ১১ এপ্রিল সময় নির্ধারণ করা হয়েছিল। এখন সেটা আরেক দফা পিছিয়ে ১৮ এপ্রিল করার সিদ্ধান্ত হয়েছে।
প্রথমে এই অনুষ্ঠানটি ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। গণভবন থেকে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। নতুন তারিখে সেটি ভার্চুয়ালি না করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সরাসরি অনুষ্ঠিত হতে পারে। এতে খুবই সীমিত সংখ্যক অতিথিকে আমন্ত্রণ জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এবার ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২১ সালের স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net