1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হতদরিদ্র নারী মনোয়ারাকে যুবকদের ঘর উপহার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি মাগুরার শ্রীপুরে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বালু ফেলায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ

হতদরিদ্র নারী মনোয়ারাকে যুবকদের ঘর উপহার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৬৬৯ বার

সোনারগাঁ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল নুনেরটেক বারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র নারী মনোয়ারা। আর্থসামাজিক ভাবে পিছিয়ে পড়া এই অঞ্চলের মরহুম অদু মিয়ার স্ত্রী সে, বিধবা এই হতদরিদ্র নারীর পুত্র সন্তান না থাকায় কোন আয় রোজগারও নেই। তাই বাধ্য হয়েই ভিক্ষা করে দিন চালায়। পরের জমিতে কুড়ে ঘরে করে বাস। এই ঘরটিও মেরামত করার সাধ্য নেই তার। সামান্য বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। সমাজ সংস্কারক যুবক শুক্কুর আল মাহমুদের দেয়া ঘর পেয়ে মহা খুশী পঞ্চাশ উর্ধ হগদরিদ্র বিধবা মনোয়ারা।

ফেইজবুক গ্রুপ “স্বপ্নের সোনারগাঁ”য়ের সিনিয়র এডমিন শুক্কুর-আল-মাহমুদের দৃষ্টিগোচর হলে তিনি বিস্তারিত খোঁজ নেন। নিজে উদ্যোগ নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শারীরিকভাবে শ্রম দিয়ে, অর্থের যোগান দিয়ে ঘরটি নির্মাণ করে উপহার দেন মনোয়ারাকে।

অভুক্ত নারীর মুখে হাসি ফোটালেন ঘর উপহার দিয়ে।
তারই একটি সামাজিক সংগঠন ‘স্বপ্নের সোনারগাঁ’ এ শুক্কুর ফেসবুকের মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে দেন বিধবা নারীর ঘরের চিত্র।

দেশ বিদেশের বন্ধুরা শুক্কুরের কথায় সাড়া দিয়ে ঘর তুলে দেন বিধবা নারীর।

স্থানীয় চেয়ারম্যান মেম্বার বা প্রভাবশালী মহলের চোখে পরে নাই। যা পরেছে এক যুবকের চোখে। যার হাত ধরে মানোয়ারা পেল বেঁচে থাকার আশ্রয়।

যুকবদের একটি শ্লোগান-সব বাধা ছাড়িয়ে, হাত দাও বাড়িয়ে “স্বপ্নের সোনারগাঁ”
ব্যতিক্রমধর্মী এ মহৎ কাজে আন্তরিকতার সাথে কাজ করেছেন স্বপ্নের সোনারগাঁয়ের সমাজকর্মী শুক্কুর আল মাহমুদ, ফয়সাল ইবনে আমিন, রাসেল মৃর্ধা, শুভাকাঙ্ক্ষী খোকন, হালিম প্রধান, মোঃ জামান, মোসলেম উদ্দীন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net