ঢাকা   ০১:২৩:২৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

আশুলিয়ায় এসআই হারুনের নেতৃত্বে গাজাসহ মা-মেয়ে আটক গ্রেফতার ৩

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪৪৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা জেলার আশুলিয়ায় মাদক ব্যবসায়ী মা-মেয়েসহ তিন মাদক ব্যবসায়ীকে গাজাসহ আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার(২৬ মে) রাত ৯টার দিকে সাভার উপজেলার আশুলিয়ার চিত্রশাইল নয়াপাড়া এলাকার বাসিন্দা সুমনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছে থাকা গাজা উদ্ধারসহ আটক করা হয়।

পরে আশুলিয়া থানা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- কুষ্টিয়া জেলা সদরের আরুয়াপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে মিনা বেগম(৫২) ও মুন্সিগঞ্জ সদরের বাকেরকান্দি গ্রামের সামসুল হোসেনের মেয়ে শিলা বেগম(৩২)। জানাযায় মিনা বেগম ও শিলা বেগমের সাথে মা মেয়ের সম্পর্ক। অপর আসামী বগুড়া জেলার বাসীন্দা শেরপুরের খানপুর গ্রামের গুদাপ্রামানিকের ছেলে আব্দুল মোতালেব(৩৮)। এছাড়াও পলাতক রয়েছে সুমন ও খোকন নামের দুই মাদক ব্যাবসায়ী।

আশুলিয়া থানা পুলিশ জানায়, মাদকদ্রব্য (গাজা)বিক্রির জন্য ট্রলি ব্যাগেও স্পোর্টস ব্যাগে করে মাদকদ্রব্য (গাজা)নিয়ে আশুলিয়ার চিত্রশাইল এলাকার সুমনের বাড়িতে আসবে কয়েকজন ব্যক্তি, এমন গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিয়ে রাতেই অভিযান চালিয়ে সেই বাড়িতেই প্যাকেট করার সময় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সাথে তিনজনকেও আটক করা হয়। বাকি দুইজন পালিয়ে যায়।

এ বিষয়ে অভিযান পরিচালনার দায়িত্বে থাকা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ শ্যামল বাংলা’র বিশেষ এ প্রতিবেদককে বলেন, পলাতক আসামী খোকনের কাছ থেকে পাইকারী দামে গাঁজা কিনে বিক্রি করতো বাকিরা। আসামী সুমনের বাড়িতে ভাড়া থেকে তার সহায়তায় মাদক ব্যবসা চালিয়ে আসছে মা ও মেয়ে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামিদের আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি