ঢাকা   ০৯:৫০:২৬ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

উপজেলা প্রশাসন থেকে ভ্যান উপহার পেলো প্রদীপ নাথ : ৩৩৩ তে কল

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৪৬০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নাধীন সরকারহাট বাজার এলাকার প্রদীপ নাথ (৪০) ৩৩৩ তে কল করেছেন সপ্তাহ খানেক আগে।
এসএমএস পেয়ে কল করা হলো প্রশাসনের পক্ষে।

ত্রান লাগবে কি’না জিজ্ঞেস করতেই তার উত্তর- তিনি রিক্সা চালক, তার বাসায় চাল ডাল আছে। তিনি যে কথাটা বলে ইউএনও কে অবাক করে দিয়েছেন, সেটা হচ্ছে-তিনি বললেন, চাল ডাল কতবার দিবেন, তার চাইতে তার জরাজীর্ণ হয়ে প্রায় নষ্ট হয়ে যাওয়া রিক্সা মেরামত করে দিলে বা ভ্যান হলে তিনি নিজেই আয় করে খেতে পারবেন, ত্রানের বদলে রিক্সা মেরামত বা ভ্যান দিলেই তিনি খুশি।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেলো- তার প্যাডেলচালিত রিক্সাটার অবস্থা আসলেই ভালো না। উপজেলা প্রশাসন সপ্তাহ খানেক সময় নিয়ে প্রদীপের জন্য একটা ভ্যানের ব্যবস্থা করে দিয়েছে।

সাথে ইউএনও অনুরোধ করেছেন, তিনি যেনো ভ্যান চালিয়ে রোজগার করে ভ্যানটি আরও আধুনিকায়ন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি