1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপে সংঘর্ষ, নিহত- ২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কক্সবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপে সংঘর্ষ, নিহত- ২

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪১৯ বার

কক্সবাজার শহরের রুমালিয়ারছরা সিকদার বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।

সোমবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার মুজিবুল ইসলামের ছেলে মোহাম্মদ সাহেদ (২৮) ও বাঁচা মিয়া ঘোনা এলাকার নুরুল আলম ছেলে রায়হানুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কক্সবাজার শহরের রুমালিয়ারছরা সিকদার বাজার পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রায়হান গ্রুপ এবং আশু আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ রয়েছে।

সোমবার সন্ধ্যায় রায়হান গ্রুপের ১৫/২০ জন সন্ত্রাসী সিকদার বাজারে আসলে আশু আলী গ্রুপের সন্ত্রাসীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পরে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে দুইজন নিহত হয়। খবর পেয়ে কক্সবাজার সদর থানার একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন, সংঘর্ষ ও গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। সংঘর্ষে নিহতদের একজন রায়হান গ্রুপের প্রধান রায়হান অপর জনের নাম সাহেদ বলে জানা গেছে। এছাড়া গোলাগুলির ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হাসান নামে একজনের অবস্থা আশংকাজনক। নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net