ঢাকা   ০৪:৩৮:০৯ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন (এ.পি) উদ্দ্যোগে শৌচাগার নির্মাণ কাজের উদ্বোধন

মোঃ ইবনে সাঈদ অঙ্কুর, কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৭০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ “এ স্লোগানকে আরও যুগোপযোগী করে স্বাস্থ্য সেবা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলাধীন স্বেচ্ছাসেবী খ্রিস্টিয়ান সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নিজস্ব অর্থায়নে প্রায় ৫ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে উপজেলার তিনটি ইউনিয়নের কমিউনিটি এলাকার কমিউনিটি ক্লিনিকে আসা সেবা প্রাপ্তি নারী-পুরুষ ও প্রতিবন্ধী বান্ধব শৌচাগার নির্মাণ, মেরামত এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হ্যান্ড ওয়াশিং স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সকালে সদর ইউপি’র মুশা কমিউনিটি ক্লিনিকে এ শৌচাগার নির্মাণ, মেরামত কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু সফি মাহমুদ,সংশ্লিষ্ট এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, নীলফামারী এপি’র ক্লাস্টার ম্যানেজার স্বপন মন্ডল, এপি’র এরিয়া ম্যানেজার পিকিং চাম্বুগং, উপজেলা প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন, শ্যামল মন্ডল, মিন্টু বিশ্বাস, সানজিদা আনসারী, শিশু সুরক্ষা অফিসার সঞ্জয় মল্লিক প্রমুখ।জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, শৌচাগার মেরামত ও নির্মাণাধীন এলাকা হচ্ছে, সদর ইউপি’র মুশা কমিউনিটি ক্লিনিক,বাহাগিলীর উত্তর দুরাকুটি কমিউনিটি ক্লিনিক, নিতাই পানিয়াল পুকুর ফরুয়া পাড়া কমিউনিটি ক্লিনিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি