1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খানসামা খাদ্য গুদামে ৬৫১ বস্তা চাল আত্মসাতের চেষ্টা : ওসি এলএসডি প্রত্যাহার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

খানসামা খাদ্য গুদামে ৬৫১ বস্তা চাল আত্মসাতের চেষ্টা : ওসি এলএসডি প্রত্যাহার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৪৪৩ বার

২০ মেট্রিক টন চাল আত্মসাতের চেষ্টায় সম্পৃক্ত দিনাজপুরের খানসামা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) এদিব মাহমুদকে প্রত্যাহার।

গত ২৩ মে রবিবার বিকেলে খানসামা খাদ্য গুদামে চাল আত্মসাত করার চেষ্টার বিষয়টি স্থানীয় সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামকে অবগত করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেলে খাদ্য গুদাম সিলগালা করে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরে সন্ধ্যার দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম সাইফুল ইসলাম ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের সমন্বয়ে সহকারী খাদ্য নিয়ন্ত্রক সন্দীপ কুমার দাসকে প্রধান করে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল ইসলাম, খানসামা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ফিরোজ মাহমুদ, পাকেরহাট ওসি এলএসডি সৌমিত্র বসাককে নিয়ে গঠিত তদন্ত কমিটি ঘন্টাব্যাপী তদন্ত করে প্রাথমিক পর্যায়ে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ওসি এলএসডি এদিব মাহমুদকে প্রত্যাহার করে পাকেরহাট ওসি এলএসডি সৌমিত্র বসাককে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন।

তদন্ত কমিটি সূত্রে জানা যায়, সরকারীভাবে ৪০ টাকা কেজি দরে চলমান চাল সংগ্রহ অভিযানে প্রায় ২০ মেট্রিক টন চাল গুদামে সংগ্রহ না করেই বিল উত্তোলনের সকল প্রস্তুতি সম্পন্ন করে ওসি এলএসডি খানসামা। যার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। পরে ইউএনও ও সাংবাদিকদের তৎপরতায় অর্থ আত্মসাতের চেষ্টা বিফলে যায়।

এ বিষয়ে উপজেলা চাল ও ধান সংগ্রহ কমিটির সভাপতি ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় খাদ্য গুদাম সিলগালা করা হয়। এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্তে খানসামা ওসি এলএসডি এদিব মাহমুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের চেষ্টায় জড়িত থাকায় তাকে প্রত্যাহার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net