ঢাকা   ০৬:৫২:২৫ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

দক্ষিণ আফ্রিকায় ব্লুমফন্টেইনে কৃষ্ণাঙ্গ খুন আতংকে প্রবাসীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৫২৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আরিফুর রহমান দিলু দক্ষিণ আফ্রিকা থেকে|
দক্ষিণ আফ্রিকায় প্রাইভেট সিকিউরিটি গার্ডের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবক খুন হওয়ার জের ধরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির ফ্রী স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইন শহরের বাংলাদেশী সহ বিভিন্ন দেশের প্রবাসীদের অধ্যুষিত চেক আউট এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায়,গত সোমবার মাংগুয়ান কমিউনিটি কনসার্ন নামে একটি সংগঠনের ব্যানারে স্হানীয় কৃষ্ণাঙ্গরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে।এই সময় কৃষ্ণাঙ্গরা মিছিল থেকে বিদেশী নাগরিকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে চাইলে ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত সিকিউরিটির গুলিতে আন্দোলনরত একজন কৃষ্ণাঙ্গ যুবক নিহত হয়।
আন্দোলনরত যুবক নিহত হওয়ার খবর আশে পাশে ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষ্ণাঙ্গরা টায়ার জ্বালিয়ে রাস্তায় ব্যরিকেড সৃষ্টি করে এবং দফায় দফায় বাংলাদেশী সহ বিদেশী নাগরিকদের দোকানে হামলা করার চেষ্টা করে।কিন্তু তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আন্দোলনকারীরা বাংলাদেশী সহ বিদেশী নাগরিকদের দোকানে হামলা চালাতে ব্যর্থ হয়।
এই ঘটনার পর থেকে ব্লুমফন্টেইনে বসবাসকারী অসংখ্য বাংলাদেশী ব্যবসায়ীগন আতংকের মধ্যে রয়েছেন।
ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট ভূমিকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি