1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুইহাজার আটাশ সালের আগে হচ্ছে না কালুরঘাটের নতুন সেতু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

দুইহাজার আটাশ সালের আগে হচ্ছে না কালুরঘাটের নতুন সেতু

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৯৯ বার

দোহাজারী থেকে রেলপথ সম্প্রসারণ প্রকল্পের কাজও চলছে। প্রকল্পের প্রায় ৫৭ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামি বছরের জুন মাসের মধ্যে শেষ হবে। ২০২২ সালের মধ্যে ঢাকা থেকে কক্সবাজারের ঘুনধুম পর্যন্ত ডুয়েল গেজ ট্রেন চালুর ঘোষণা মন্ত্রণালয়ের।

এরপর দ্রুতগতির ডুয়েল গেজ ট্রেন চালু হবে। এমন কথাই বললেন চট্টগ্রাম-কক্সবাজার-ঘুনধুম প্রকল্পের পরিচালক মফিজুর রহমান। কিন্তু তাঁর এসব কথা যেন দিবা স্বপ্ন। কারণ এই রেললাইনে কাটা হয়ে রয়েছে কর্ণফুলী নদীর উপর শত বছরের ঝুঁকিপূর্ণ কালুরঘাট সেতু। যার উপর দিয়ে দ্রুতগতির ডুয়েল গেজ ট্রেন চলাচল কোনোমতেই সম্ভব নই।

রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু বিভাগের প্রকৌশলীদের মতে, অন্তত ২০২৮ সালের আগে কর্ণফুলীর উপর হচ্ছে না নতুন সেতু। ফলে ২০২২ সালে কিভাবে ডুয়েল গেজ ট্রেন চালু হবে তা বোধগম্য নয়। মূলত এই সেতুর কারণেই আটকে থাকবে দ্রুতগতির ডুয়েল গেজ ট্রেন চালুর স্বপ্ন।

এই প্রকল্পে জন্য এখন কাটা হয়ে রয়েছে কর্ণফুলী নদীর কালুরঘাট সেতু। ১৯৩১ সালে নির্মিত এই সেতু চার দশক আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রেলওয়ে। বছরের পর বছর সেতুটি মেরামতে রেলবিভাগ শত শত কোটি টাকা ব্যয় করলেও নতুন করে নির্মাণের উদ্যোগ নেয়নি।

এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্তি প্রকৌশলী মো. আহসান জাবীর বলেন, কালুরঘাট সেতুর নতুন করে ফিজিবিলিটি স্টাডির সিদ্ধান্ত হয়েছে। সেতুটি সিঙ্গেল ট্র্যাক রেল-কাম সড়ক সেতু হবে নাকি, ডাবল ট্র্যাক রেল-কাম সেতু হবে তা সমীক্ষার ওপরই নির্ভর করছে। ৬ মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি শেষ করতে হবে। ফিজিবিলিটি স্টাডি করবে সেতুর অর্থদাতা প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক। যেহেতু সেতুর উচ্চতা বেড়েছে, সুতরাং আগের ডিজাইন আর কাজে লাগবে না। নতুন ডিজাইনে সেতুর ব্যয় কত হবে তা নতুন সমীক্ষার পর নির্ধারণ হবে। নতুন সমীক্ষার পর নতুনভাবে হবে সেতুর ডিজাইন, বাজেট, প্রকল্পের মেয়াদসহ সবকিছু। সড়কের সঙ্গে ডুয়েলগেজ ডাবল লাইন রেলসেতু নির্মাণ প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে সুবিধাজনক কিনা তাও সমীক্ষার পরই জানা যাবে। এসব করতে কমপক্ষে তিন বছর সময় লেগে যাবে। এরপর প্রকল্প অনুমোদনে ৬ থেকে ৯ মাস পর্যন্ত সময় লাগে।

এরপর সেতুর নির্মাণ কাজ শুরু হলে তিন থেকে চারবছর সময় লাগতে পারে। সে হিসেবে ২০২৮ সালের আগে এই সেতু আলোর মুখ দেখছে না। এই সেতু না হলে ডুয়েল গেজ ট্রেনও চালু সম্ভব হবে না।

পূরণো কালুরঘাটের এই সেতু এখন ঝুঁকিপূর্ণ। সেতুর উভয় পাশের ডেক ও লোহার বেড়া প্রায় নষ্ট হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net