1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুই সন্তান রেখে ড্রাইভারের স্ত্রী প্রবাসী হাত ধরে উধাও - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারী আটক, স্টেডিয়ামে অস্থায়ী আটককেন্দ্র লাকসামে চার উপজেলার ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দুই সন্তান রেখে ড্রাইভারের স্ত্রী প্রবাসী হাত ধরে উধাও

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩২৫ বার

দুই সন্তান রেখে পরকীয়া প্রেমের সূত্র ধরে প্রবাসীর হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন গাড়ীর ড্রাইভারের স্ত্রী খাদিজা আক্তার সুমা (২৬)। কুমিল্লার লাকসামে পৌরশহরে কার্দ্রা গ্রামে এ ঘটনা ঘটেছে। খাদিজা আক্তার সুমা সে পৌরশহরে উত্তর কার্দ্রা গ্রামের মৃত হাসমত উল্লাহ ছেলে মাইক্রো গাড়ির ড্রাইভার ওসমান গনি মানিকের স্ত্রী ও পরকীয়া প্রেমিক প্রবাসী শরিফ মিয়া উপজেলার গাইনেরডরা গ্রামের হারুন মিয়ার ছেলে।

এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। খাদিজার স্বামী ওসমান গনি মানিক বাদী হয়ে গত ২৪ মে সোমবার রাতে লাকসাম থানায় শরীফ মিয়া ও খাদিজা আক্তার সুমার বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানাযায়, পৌরশহরে উত্তর কার্দ্রা গ্রামের মাইক্রো গাড়ির ড্রাইভার ওসমান গনির স্ত্রী দুই সন্তানের জননী খাদিজা আক্তার সুমার সঙ্গে উপজেলার গাইনেডরা গ্রামের হারুনের ছেলে প্রবাসী শরীফে সাথে মোবাইলে মাধ্যমে তাদের পরিচয় হয়। পরিচয়ের মধ্য থেকে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন।চলতি বছরের শরীফ প্রবাস থেকে দেশে আসলে জানুয়ারি মাসে খাদিজা আক্তার সুমাকে নিয়ে শরীফ চট্টগ্রামে পাড়ি জমিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ মোবাইল নাম্বার টকিং করে তাদেরকে উদ্ধার করে। বিষয়টি স্বামী ওসমান গনির ও তার পরিবারের স্বজনদের মধ্যে জানাজানি হলে স্ত্রী সুমা কে সর্তক হুশিয়ারী করেন তারা। স্বজনদের কথা না রেখে স্বামীর অগোচরে আবারও পরকীয়া প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন তারা । এরই সূত্র ধরে গত ১৯ মে বুধবার বিকালে বাড়ীতে দুই সন্তান রেখে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।
মঙ্গলবার রাতে এ বিষয় জানতে চাইলে লাকসাম থানার পুলিশের এস আই আবু নাছের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net