1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নেত্রকোনায় গরু চুরির অভিযোগে সাংবাদিক সহ তিনজনের নামে মামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নেত্রকোনায় গরু চুরির অভিযোগে সাংবাদিক সহ তিনজনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৮২ বার

নেত্রকোনায় সাংবাদিক সহ তিনজনের নামে গরু চুরির অভিযোগে নেত্রকোনা মডেল থানায় মামলা হয়েছে।

২৬ মে বুধবার সদর উপজেলার কেগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামের মোছাঃ আম্বিয়া খাতুন(৪০) সদর থানায় মামলাটি দায়ের করেন। নেত্রকোনা মডেল থানার মামলা নং -৪৮, ২৬-৫-২০২১ ইং।

মামলার বিবরনীতে প্রকাশ, ২৫ মে গভীর রাতে কে,গাতী ইউনিয়নের রাজাপুর গ্রামের আম্বিয়া বেগমের গোয়াল ঘর থেকে সঙ্গোপনে গরু চুরি করে। আম্বিয়ার অভিযোগের প্রেক্ষিতে মডেল থানা পুলিশ চোরাইকৃত গরু, পিক-আপ সহ একজনকে আটক করে। বাকীরা পলাতক আছে।

আসামিরা হলেন, ১) মোঃ আলমগীর (২০), পিতা মোঃ আব্দুস ছালাম, গ্রাম- কৃষ্টপুর,থানা- কলমাকান্দা, জেলা- নেত্রকোনা ২) এবং মোঃ লিটন মিয়া, (৪২), পিতা- মৃত আলা উদ্দিন, গ্রাম- দুধকুড়া, থানা- বারহাট্টা, জেলা- নেত্রকোনা ৩) মোঃ নুরুল হুদা, পিতা- মৃত ইদ্রিছ মিয়া, গ্রাম- নরেন্দ্রনগর, সদর- নেত্রকোনা। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা, এসআই রফিকুল ইসলাম জানান, চোরাইকৃত গরু উদ্ধার হয়েছে।
আটক আলমগীরকে আদালত থেকে ১ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদেরকে আটকের প্রক্রিয়া চলছে বলেও জানান, তদন্তকারী কর্মকর্তা।

কথিত সাংবাদিক পরিচয় দানকারী নুরুল হুদা সহ অন্য আসামিদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net