1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনপুরায় জেলেদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

মনপুরায় জেলেদের মানববন্ধন

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৭৪ বার

ভোলার মনপুরার মেঘনায় অবাধে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন বন্ধে প্রশাসনিক ব্যবস্থ নিতে মানববন্ধন করেছে ৩ শতাধিক জেলে।

রোববার তীব্র তাপদাহ উপেক্ষা করে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা নিকট স্মারকলিপি দেন স্থাণীয় জেলে সমিতির নেতারা। এছাড়াও জেলেরা কোস্টগার্ড ও উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে স্মারকলিপির অনুলিপি দেন।

মানববন্ধনে জেলে সমিতির নেতা মহরলাল চক্রবর্তী ও রুস্তম মাঝি বলেন, প্রতি বছর মেঘনায় বরিশালের কালিগঞ্জ, হিজলা, মেহেন্দীগঞ্জ, লক্ষীপুর এবং দেশের অন্যত্র জেলা থেকে অসাধু জেলেরা নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা ও বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ নিধন করে। যার কারনে ভরা মৌসুমে বড় ইলিশ পাওয়া যাচ্ছেনা। এতে আয়-রোজগার না হওয়ায় পরিবার পরিজন নিয়ে দু’বেলা ভাত খেতে কষ্ঠ হচ্ছে। এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করেছি।

স্মারকলিপি গ্রহন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা জাটকা নিধন ও কারন্টে জাল অপসারনে শীঘ্রই অভিযান পরিচালনা করবেন বলে জেলে সমিতির নেতাদের আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net