1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে অভ্যান্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মানিকছড়িতে অভ্যান্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৬৪ বার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- মানিকছড়ি উপজেলার প্রকৃত কৃষকদের নিকট হতে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান-২০২১ সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রম আগামী ১৫ই আগষ্ট পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ১১টায় মানিকছড়ি উপজেলা এলএসডি ক্রয়/সংগ্রহ কেন্দ্রে তিনটহরী গুচ্ছগ্রাম এলাকার কৃষক আবু তাহের সরদার’র কাছ থেকে ২৮০ কেজি, একসত্যাপাড়া এলাকার মো. ইয়াছিন’র কাছ থেকে ৫২০ কেজি, গচ্ছাবিল এলাকার সাইলাপ্রু মারমা’র কাছ থেকে ২৪০ কেজি বোরো ধান সংগ্রহের মাধ্যমে বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জুলিয়াস চাকমা, ওসিএলএসডি মো. শামীম উদ্দীন প্রমূখ।

ওসিএলএসডি মো. শামীম উদ্দীন বলেন, চলতি বছর মানিকছড়ি উপজেলার ২৭২ জন কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ১৩৯ মে.টন ও লক্ষীছড়ি উপজেলার ৮৫ জন কৃষকের কাছ থেকে ১২৩ মে.টন বোরো ধান সংগ্রহ করার টার্গেট রয়েছে। তবে কৃষকদের খেয়াল রাখতে হবে যাতে সংগ্রহের উপযোগি বোরো ধান অবশ্যই ১৪% বা তার চেয়ে কম আদ্রতা হতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net