1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মানিক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা

মীরসরাইয়ে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মানিক গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩০৩ বার

মীরসরাই প্রতিনিধি:
মীরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ অস্ত্র, মাদক ও ডাকাতি মামলার আসামী মো. মানিককে (৪৮) ওরফে ভদ্ধ মানিককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের তুলাতলি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, মাদক ও মারামারিসহ ৯টি মামলা রয়েছে।
জানা গেছে, ভদ্ধ মানিকের অত্যাচারে অতিষ্ঠ করেরহাটের এলাকাবাসী। সে ডাকাতি, মাদক ব্যবসা, জায়গা দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে খবর আসে সন্ত্রাসী মানিক ইসলাম ভবানি তুলাতলি এলাকায় সঙ্গিদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে এস আই শরীফুজ্জামান, জাফর, সুবল সিংহসহ জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছি। তবে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। মানিক করেরহাট ইউনিয়নের ভদ্ধভবানী এলাকার রুস্তম আলীর পুত্র। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ৯টি মামলা রয়েছে।
জানা গেছে, মানিক এর আগে পুলিশ ও র‌্যাবের হাতে একাধিবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছে। জামিয়ে বেরিয়ে এসে এলাকায় পুনরায় অপকর্মে লিপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net