ঢাকা   ০৪:২৬:০১ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

মীরসরাইয়ে ট্রাক-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে চালক নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪০৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা ॥
মীরসরাইয়ের ট্রাক-সিএনজি অটোরিক্সায় মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার চালক নিহত ও চার যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর ফুটওভার ব্রিজের নিচে ট্রাক ও উল্টোপথে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. ওমর ফারুক (৩৫)। সে সীতাকুন্ড উপজেলার বাটেরখীল এলাকার বাসিন্দা। এসময় নারী শিশু সহ আরো ৪জন আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি।

মীরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সদরে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফারুক দুর্ঘটনাকবলিত সিএনজি চালক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি