1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভার ও আশুলিয়ায় ২৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

সাভার ও আশুলিয়ায় ২৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বিশেষ প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৬০ বার

জেলার সাভার ও আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ । আটকের সময় তাদের কাছ থেকে ২৬ কেজি ৬৪২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (২৯ মে) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ ও সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমন্ডার রাকিব মাহমুদ খাঁন।

শুক্রবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় এবং ওই দিন রাতেই সাভারের ইমানদীপুরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফুলতলী গ্রামের মফিজুল ইসলামের ছেলে আঃ হালিম ভুঁইয়া(৪৪) অপরজন মাগুড়া জেলার শ্রীপুর থানার কাদির পাড়া গ্রামের মৃত তাসু মল্লিকের ছেলে জিল্লুর রহমান ওরফে জিবলু (৩৯)।
জিবলু সাভারের মজিদপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো বলে জানা গেছে ।

র‌্যাব জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে সাভারের ইমানদীপুর এলাকা থেকে জিল্লুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ১০ কেজি ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর আগে একইদিন দুপুরে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে আঃ হালিম ভুঁইয়া নামের আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ১৬ কেজি ৪৮২ গাঁজা গ্রাম উদ্ধার ও মাদক বিক্রির ২ হাজার ৭০৭ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-৪ ও সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমন্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদব্র ক্রয় করে এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন।

আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net