1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে শহীদ জিয়ার ৪০ তম শাহাদৎ বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

কক্সবাজারে শহীদ জিয়ার ৪০ তম শাহাদৎ বার্ষিকী পালিত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২১৩ বার

বিএনপি’র জাতীয় নির্বাহী মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, শহীদ জিয়া শুধু একজন মানুষের নাম নয়, একটি ইতিহাসের নামও।

মৃত্যুঞ্জয়ী জিয়া ৭১ এ স্বাধীনতার ঘোষণা না দিলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাস হয়ত অন্যরকম হয়ে যেত।

শুধু তাই নয় তাঁর জীবন ও কর্ম পর্যালোচনা করলে দেখা যাবে তিনি শুধু এক বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, ছিলেন একজন সেনা নায়ক।

এ জাতির ভাগ্য পরিবর্তনের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

রবিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন যুবদল আয়োজিত কাঙ্গালি ভোজ, দোয়া ও আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই এদেশে বাঁকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছে।

স্বাধীনতা পরবর্তী দেশের সংকট উত্তরনে এবং দেশ গঠনে তাঁর বলিষ্ট নেতৃত্ব বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়ে ছিল।

তিনি শহীদ জিয়াকে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রাণ পুরুষ উল্লেখ করে বিএনপি নেতাকর্মীদের বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে সবাইকে জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের হারানো গণতন্ত্র পুণঃরুদ্ধার করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা।

এর আগে সকাল ১১ টায় পৌর বিএনপির আলোচনা, দোয়া মাহফিল ও গরীব দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net