1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

চট্টগ্রামে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২২৩ বার

চট্টগ্রাম তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন ঘরে অথবা বাইরে কোথাও নেই একটু শান্তি অতিষ্ঠই করে তুলছে জনজীবন। সারাদিনের রোদের প্রখরতায় দিশেহারা শ্রমজীবী মানুষ । বিভিন্ন জায়গায় দেখা যায়, গরমে অতিষ্ঠ হয়ে একটুখানি প্রশান্তির খোঁজে ছুটছে গাছের ছায়া।

গরমের জনজীবনকে অতিষ্ঠই করে তুলছে না, বরং দেখা দিচ্ছে গরমজনিত নানা রোগ- গরমে হিট স্ট্রোক ও ডায়রিয়াসহ নানান পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে গেছে ।

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, গরমের কারণে ডায়রিয়াসহ নানা রোগ হয়। গরম বেশি পড়লে হিট স্ট্রোক হয়। হিট স্ট্রোক হলে মৃত্যুঝুঁকির সম্ভাবনা বেড়ে যায়। অতি তাপের কারণে হিট স্ট্রোক হয়ে থাকে।

গরমজনিত রোগ-বালাই নিয়ন্ত্রণে রাখতে পানি পানের বিকল্প নেই। এছাড়াও শিশু, রোগী এবং বয়স্কদের বাড়তি যত্ন নিতে হবে।

প্রোটিন, চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে।

আবহাওয়া অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসান জানান, চট্টগ্রামে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনও তাপমাত্রা এরূপ থাকার সম্ভাবনা রয়েছে। তবে মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামের কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net