1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে চলন্ত বাসে গণধর্ষণ, আটক ৬ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 

সাভারে চলন্ত বাসে গণধর্ষণ, আটক ৬

মোহাম্মাদ নুর আলম সিদ্দিকী মানু,স্টাফ রিপোর্টারঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৫৪ বার

সাভার উপজেলার আশুলিয়ায় বোনের বাড়ি থেকে নিজ বাসায় ফেরার সময় চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে শুক্রবার (২৮ মে) রাত পৌনে ১২টার দিকে আশুলিয়া-সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন,ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিয়ান (১৮), বগুড়ার ধুনট উপজেলার খাটিয়ামারি এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন (২৪), বগুড়ার ধুনট থানার খাটিয়ামারি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ (২৫) এবং বগুড়ার ধুপচাচিয়া থানার জিয়ানগর গ্রামের সামছুলের ছেলে সাইফুল ইসলাম (৪০),নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ধামঘর এলাকার জহুর উদ্দিনের ছেলে মনোয়ার (২৪) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনা দএলাকার মৃত আতিয়ারের ছেলে সাজু (২০)।
তারা সকলেই তুরাগ থানার কামারপারা ভাসমান এলাকায় ভাড়া থেকে আব্দুল্লাহপুর-বাইপাইল-নবীনগর মহাসড়কে মিনিবাস চালাত।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগীর বোন মানিকগঞ্জে বসবাস করেন। তিনি বোনের জন্য একটি মোবাইল ফোন কিনে শুক্রবার (২৮ মে) বোনের বাসা মানিকগঞ্জ যান। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের উদ্দেশে বাসে উঠেন।

রাত ৮টার দিকে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে তাকে নামিয়ে দেয়। এ সময় বাসের জন্য অপেক্ষা করলে পরিচিত ২-৩ জনের সঙ্গে দেখা হয়।

রাত ৯টার দিকে নিউগ্রাম বাংলা মিনিবাসের হেলপার মনোয়ার ও সুপারভাইজার সাইফুল ইসলাম এসে টঙ্গী স্টেশন রোডের কথা বলে ৩৫ টাকা ভাড়া চায়। পরে সঙ্গে একজনকে নিয়ে মিনিবাসে উঠলে গন্তব্যে যাওয়ার আগেই যাত্রীদের নামিয়ে দেয়।

পরে ভুক্তভোগীকে জোরপূর্বক বাসে করে নবীনগর নিয়ে আসে। এ সময় বাসের জানালা-দরজা বন্ধ করে ভুক্তভোগী তরুণীকে দলবেধে ধর্ষণ করে বাসের চালক, হেলপারসহ ৬ জন।

ভুক্তভোগীর সঙ্গে থাকা ব্যক্তির চিৎকারে টহল পুলিশ বিষয়টি বুঝতে পেরে বাস থামায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, রাতেই অভিযুক্তদের আটক করা হয়েছে। ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।

ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net